ঢাকাSaturday , 6 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চবি কেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন।

    admin
    December 6, 2025 4:57 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শনিবার (৬ ডিসেম্বর)) বেলা ১১টা থেকে বেলা ১২.৩০টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে অনুষ্ঠিত হয়।

    বেলা ১১টায় ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

    পরিদর্শন শেষে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সন্তোষ প্রকাশ করে বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে নিরাপত্তা জোরদারসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারী বিভিন্ন গোয়েন্দা সংস্থা, হাটহাজারী উপজেলা প্রশাসন, ট্রাফিক প্রশাসন, রেলওয়ে প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপাচার্য পরবর্তী ভর্তি পরীক্ষাসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

    এসময় আরও উপস্থিত ছিলেন ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ঢাবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আবু নাসের মোহাম্মদ ইসতিয়াক ও ঢাবি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল জব্বার, চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি রেজিস্ট্রার, চবি প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, চবি শিক্ষক সমিতির সভাপতি, বরিষ্ঠ শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম পরীক্ষা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা শান্তিপূর্ণভাবে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। মোট ৩ হাজার ৬২৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩ হাজার ৫৪৩ জন, উপস্থিতির হার ৯৮ শতাংশ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST