ঢাকাFriday , 26 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছিল ১৪ কেজি গাঁজা; ডিএনসির অভিযানে মাদক কারবারি গ্রেফতার-২

    admin
    June 26, 2026 2:30 pm
    Link Copied!

    মোসা বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রতিনিধি

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
    গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৪০ থেকে ২:২০ ঘটিকা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন দ্বারিয়াপুর হাতাপাড়া দোতলা জামে মসজিদের পশ্চিম পার্শ্ববর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন মোঃ নাসির (৪৬), সাং- চর ইসলামপুর, সদর, চাঁপাইনবাবগঞ্জ এবং মোঃ মতিন (২০), সাং- নতুন বাররশিয়া, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
    অভিযানকালে তাদের হেফাজত থেকে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত গাঁজার চালানটি কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসা হয়েছিল, যা স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। তবে ডিএনসির তৎপরতায় চালানটি গন্তব্যে পৌঁছানোর আগেই জব্দ করা সম্ভব হয়েছে।
    এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান।
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুনর্ব্যক্ত করছে যে, মাদকের উৎস, পরিবহন, মজুত ও বিপণনের সঙ্গে জড়িত সকল ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গঠনে অধিদপ্তর দৃঢ়ভাবে কাজ করে

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST