ঢাকাMonday , 1 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

    admin
    December 1, 2025 9:07 pm
    Link Copied!

    মোসা বেবিয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহকালে সময় টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও এখন টেলিভিশনের প্রতিনিধি সোহান মাহমুদের উপর হামলা ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন।

    সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের জেলার গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করে।

    সিটিজেএ’র সহ-সভাপতি ও ৭১ টেলিভিশনের সাংবাদিক একেএস রোকনের সভাপতিত্বে, গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক ফারুক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নলিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, রাজাশাহী প্রেসক্লাবের সাবেক সাধারান সম্পাদক এ্যাডভোকেট আসলাম উদ দৌলা, এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, এখন টেলিভিশনের সাংবাদিক সোহান সিটিজেএ’র সভাপতি ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক রফিকুল আলম চিকিৎসাজনিত কারনে দেশের বাইরে বাইরে অবস্থান করায় তিনি মোবাইল ফোনে সাংবাদিকের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

    এসময় বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী শুভ’র নেতৃত্বে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী সাংবাদিক জাহাঙ্গীর আলম ও সাংবাদিক সোহান মাহমুদের এসময় তাদের সাংবাদিক পরিচয় দিলে আরও মারধর ও অকথ্যভাষায় এখনও হামলার শিকার হলেও সাংবাদিকদের উপর হামলার বিরুদ্ধে প্রশাসন এই অবস্থার উন্নতি না হলে দেশের জন্য সুফল বয়ে আনবে না বলে সাংবাদিক তারা সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।
    প্রসঙ্গত, গত ২৭ তারিখ প্রার্থী বাতিলের দাবীতে গোমস্তাপুরের রহনপুর কলেজ মোড়ে মশাল মিছিলের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহকালে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের বিএনপি’র প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের গুন্ডা বাহিনী সময় টেলিভিশন ও এখন টেলিভিশনের এ সাংবাদিক পরিচয় দিলেও সাংবাদিকদের মারধর ও লাঞ্ছিত করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST