জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ওয়ার্ড মহিলা দলের দ্বি-বার্ষিক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি বার্ষিক সম্মেলন বারাইশ মধ্যমপাড়া নূর হোসেনের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আব্দুর রাজ্জাক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজু,ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবুল আজাদের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল হালিম ভূইয়া বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল আমিন পাটোয়ারীর যৌথ পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা তাতিদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ দাউদ,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাস্টার মোহাম্মদ ইউসুফ, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোলেমান মজুমদার, সানি লিওন বিএনপির যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা,ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি নূর হোসেন, উপজেলা মহিলা দলের সদস্য নুরজাহান বেগম, ছাত্রদল নেত্রী সুমি আক্তার, ইউনিয়ন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক কাজী মোছাম্মৎ লুৎফা,পলি আক্তার, ঝরনা প্রমূখ। পরে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির গঠন করা হয়।



