ঢাকাSaturday , 29 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে গ্রামভিত্তিক ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্টের ২০২৬ এর ফাইনাল খেলা।

    admin
    August 29, 2026 11:14 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা ফুটবল একাডেমির উদ্যোগে গ্রাম ভিত্তিক ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্টের ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 
    শনিবার ( ২৯ আগষ্ট ) বিকেলে হিংগুলা হাছানিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলা।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় দিদারুল হক দিদার।
    হিংগুলা ফুটবল একাডেমি কমিটির সভাপতি ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
    কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, বলেন

    আয়োজক কমিটির আমি ধন্যবাদ জানাই উক্ত খেলা আয়োজনে যুবসমাজ “মাদকমুক্ত থাকবে, এবং সমাজ গঠনে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজকে মাঠমুখী করতে পারলে তারা মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। তাই এ ধরনের আয়োজন সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক উদ্যোগ।”

    আরো বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ডায়নামিক ট্রেডার্স ম্যানেজিং ডিরেক্টর, সমাজ সেবক মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়,সভাপতি
    মোহাম্মদ আলী আশ্রাফ মোল্লা,
    হিংগুলা হাছানিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, কনকাপৈত ইসলামী সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারি এবিএম নুর আলম ভূঁইয়া, অস্ট্রিয়া বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ মোঃ মহিবুল আলম (টুটুল) কনকাপৈত ইব্রাহিম মুন্সি ফাউন্ডেশন অন্যতম সদস্য
    মোঃ সৈয়দ নাজমুল হক রিয়াদ, সম্মানিত অতিথি
    বিএনপির নেতা গাজী কবির, হিংগুলা গ্রামের ব্যবসায়ী ও সমাজসেবক শাহ মোহাম্মদ বেলাল। বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্র নেতা আবু তাহের ছুটু,

    স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন গ্রামের খেলোয়াড়রা।
    অনুষ্ঠানে ধারাভাষ্য প্রদান করেন রফিকুল ইসলাম ফারুক,
    ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন গ্রামের শত শত দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে খেলা। আয়োজক কমিটির সদস্য মিটু জানান, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদকমুক্ত সমাজ গঠন এবং গ্রামীণ পর্যায়ে ক্রীড়া সংস্কৃতির বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ গ্রামভিত্তিক ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST