জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লা চৌদ্দগ্রামে মাসুদা ইন্টারন্যাশেনাল ট্রাষ্ট ফর চ্যারেটি একটি মানবিক সংগঠন হিসেবে সুনামঅর্জন করেছেন। এই অঞ্চলে দুস্হ অসহায়দের আস্তার ঠিকানা মাসুদা ইন্টারন্যাশেলান ট্রাষ্ট ফর চ্যারোটি।। ইতি মধ্য অসহায়দের আস্হার সংগঠন হিসেবে চৌদ্দগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্রগ্রাম সহ বিভিন্ন জেলায় সুনামঅর্জন করেছেন মাসুদা ট্রাষ্ট। প্রতিনিয়ত এই সংগঠন টি দুস্হ অসহায়দের সহযোগিতা করে আসছে। এরে ধারাবাহিকতায় ১৯ শে আগষ্ট বুধবার সন্ধায় কুলাসার ঈদ গাঁ মাঠে আয়োজিত টেউটিন ও টিউবওয়েল বিতরন অনুষ্ঠানে
মাসুদা ইন্টারন্যাশেনাল ট্রাষ্ট ফর চ্যারেটির বাংলাদেশ পরিচাল জামাল হোসেন শামীম বলেন ট্রাষ্টের চেয়ারম্যান নাছির উদ্দীন বাবু তার মায়ের নামে এই মানবিক সংগঠনটি প্রতিষ্ঠিত করেন। তার একটাই উদ্দেশ্য দুস্হ, অসহায় মানুষকে সহযোগিতা করা। আমরা প্রতিনিয়ত যে খানে অসহায়দের অর্তনাথ শুনছি সে খানে পৌছে যাওয়ার চেষ্টা করছি। আজকে ও আমরা কুলাসার গ্রামে ১৪ পরিবারের মাঝে ৭৭ বান টেউটিন এবং ৮৬ টি রেজিং এবং আরো কয়েকটি গ্রামসহ মোট প্রায়,১০০ বান টেউটিন এবং ৩৩ পরিবারের মাঝে ৩৩ টি টিউবওয়েল বিতরন করেছি।
এই সময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজ সেবক মাসুদা ট্রাষ্টেের চেয়ারম্যান মো: নাছির উদ্দীন বাবুর বড় ভাই সাবেক পুলিশ কর্মকর্তা মো: ইসমাইল,,উত্তর কুলাসার ফোরকানীয়া মসজিদের সহসভাপতি শামসুল আলম, সমাজ সেবক মো:’ আনোয়ার হোসেন, সমাজ সেবক আব্দুল হক,, সমাজ সেবক মোঃ রহিম উল্লাহ জীবন,, মো: পারভেজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
স্হানীয়দের মতে মাসুদা ইন্টারন্যাশেনাল ট্রাষ্ট ফর চ্যারেটি দীর্ঘদিন ধরে অসহায় দুস্হ মানুষের সহযোগীতা করে আসছে, ইতি মধ্যে তাদের সহযোগিতা পেয়ে অসংখ্যা পরিবার উপকৃত হয়েছে।
উপকারভোগী পরিবার গুলো মাঝে আনন্দের পাশাপাশি আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।।


