জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। শেষ মুহূর্তের বর্ণিল সাজে উৎসবমুখর হয়ে উঠছে পূজামণ্ডপগুলো।
চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২২টি মন্ডপে দুর্গাপূজা পালন করছেন সনাতন ধর্মালম্বীরা।
আলকরা ইউনিয়নের পোটকরা সার্বজনীন মন্ডপ ও পোটকরা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
চৌদ্দগ্রাম উপজেলা পুজা উদযাপন কমিটির সেক্রেটারী ও পোটকরা সার্বজনীন দুর্গা মন্ডপের সভাপতি মাষ্টার অনিল চন্দ্র দেবনাথ
বলেন , দুর্গাপূজা সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক, শুধু ধর্মীয় উৎসব নয়। প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে দুর্গাপূজা উদযাপনের হয়েছে।
পূজা উদযাপনে রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন সংগঠন সহ মুসলমানেরা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন।
জামায়াতে ইসলামীর যুব বিভাগ সভাপতি মনির আহম্মেদ মানিক বলেন আলকরা ইউনিয়নে পোটকরায় দুইটি পুজা মন্ডপে সনাতন ধর্মলম্বীরা দূর্গা পূজা উদযাপন করছেন । আমরা তাদেরকে তাদের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পারে সে সহযোগিতা করার করছি। ৮ নং ওয়ার্ড় জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল্লাহ আল ওয়াদুদ আবদুল্লাহ বলেন আমরা সব সময় তাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকি যাতে তারা নির্বিঘ্নে তাদের ধর্মীয় অনুষ্ঠান করতে পারে ।
চৌদ্দগ্রাম পূজা উদযাপন কমিটির সেক্রেটারী অনিল চন্দ্র দেবনাথ সামাজিক, রাজনৈতিক সংগঠন এবং সাংবাদিক আইনশৃঙ্খলা বাহিনীর সহ সকলকে ধন্যবাদ জানান নির্বিঘ্নে পূজা উদযাপন করতে সহযোগিতা সহযোগিতা করার জন্য ।


