ঢাকাWednesday , 21 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাউফল সদর ইউনিয়নে দুর্গাপূজায় ছিল কঠোর নিরাপত্তা, ঘটেনি অপ্রীতিকর ঘটনা ‎

    admin
    October 21, 2026 7:28 pm
    Link Copied!

    বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।।
    ‎
    ‎পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করেছে আনসার-ভিডিপি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সদস্যরা আন্তরিকভাবে কাজ করেছেন। ফলে বাউফল সদর ইউনিয়নে দুর্গাপূজা চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
    ‎
    ‎বাউফল উপজেলা আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বাউফল সদর ইউনিয়নের সহকারী কমান্ডার মো. ইউসুফ গাজী বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছি। আমাদের লক্ষ্য ছিল, পূজারীরা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় আমরা সন্তুষ্ট।”
    ‎
    ‎এদিকে, দক্ষিণ গোসিংগা কালীবাড়ি সেবা আশ্রম দুর্গামন্দিরের সভাপতি আগর কবিরাজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, “আমাদের মন্দিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন। তারা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিক ছিলেন। তাদের সহযোগিতার কারণে পূজা চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এ জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
    ‎
    ‎সংশ্লিষ্টদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বিত প্রচেষ্টায় বাউফল সদর ইউনিয়নে দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় স্থানীয় পূজা উদ্‌যাপন সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে।
    ‎

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST