ঢাকাTuesday , 9 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জনতার গণজোয়ারে আগামীতে ইসলামী সরকার প্রতিষ্ঠা হবে-ডাঃ তাহের

    admin
    December 9, 2025 11:05 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি

    জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামী নির্বাচন ইসলামী দলগুলোর জন্য একটি সুবর্ণ সুযোগ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। দেশের সকল ইসলামী দলগুলোকে নিয়ে জামায়াত একটি প্লাটফর্ম তৈরি করেছে। জনতার গণজোয়ারে আগামী দিনে দেশে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠিত হবে। এজন্য সকলকেই ইসলামের পক্ষে কাজ করা প্রয়োজন। মঙ্গলবার দুপুরে ঢাকায় ডাঃ তাহেরের সাথে চৌদ্দগ্রাম উপজেলা ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

    এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা মহিউদ্দিন সহিদ পাটোয়ারী, ইসলামী আন্দোলন চৌদ্দগ্রাম দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল ওহাব, পৌরসভা সভাপতি মাওলানা ইয়াকুব পাটোয়ারী, উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, দক্ষিণের সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জাহিদ কবির মজুমদার, উত্তরের সদস্য মাওলানা মুফতি আব্দুল্লাহ আল নোমান, পৌরসভা সেক্রেটারী মাওলানা রকিবুল ইসলাম ভূঁইয়া, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া খোকন, সহ-সভাপতি আব্দুল হাই সুমন মিয়াজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST