ঢাকাFriday , 3 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জনতার জয়, ফিরলেন ওসি নাজমুল

    admin
    October 3, 2025 2:02 pm
    Link Copied!

    রতন রায় : রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

    জনগণের জোরালো দাবির মুখে রাজারহাট থানার ওসি নাজমুল আলমকে পুনরায় একই পদে বহাল করা হয়েছে। স্থানীয়দের কাছে এই সিদ্ধান্ত ‘সাধারণ মানুষের জয়’ হিসেবে উদযাপিত হচ্ছে।

    ওসি নাজমুল আলমের বদলির পর থেকেই রাজারহাটের বিভিন্ন স্তরের মানুষ তার ফিরে আসার দাবিতে সোচ্চার হয়। স্থানীয় বাসিন্দা, সমাজসেবী সংগঠন ও বিভিন্ন পেশার মানুষ তার সততা, দক্ষতা ও জনসেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ তার পুনর্বহাল দাবি করেন। তাদের এই জোরালো দাবিই প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং শেষ পর্যন্ত গণদাবির প্রতি শ্রদ্ধা রেখেই তাকে পুনরায় রাজারহাট থানায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।

    এ ঘটনা আবারও প্রমাণ করে, জনমতই হলো সবচেয়ে বড় শক্তি। একজন সত্যিকারের জনসেবককে মানুষ কখনও ভোলে না। দায়িত্ব ফিরে পেয়ে ওসি নাজমুল আলম রাজারহাটবাসীকে আরও ভালো সেবা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST