ঢাকাWednesday , 17 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জয়পুরহাটে ইসলামী ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ

    admin
    September 17, 2025 5:02 pm
    Link Copied!

    মোফাজ্জল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি:

    ইসলামী ব্যাংক পিএলসি জয়পুরহাট, পাঁচবিবি ও কালাই শাখার যৌথ আয়োজনে বুধবার বেলা ১১ টায় জামালপুর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়াম হল রুমে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান শিকদার মো: শিহাবুদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বগুড়া’র পরিচালক সরদার আল এমরান।

    ব্যাংকের সিনিয়র অফিসার এরশাদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার উপপরিচালক তরিকুল ইসলাম, ইসলামী ব্যাংক পিএলসি জয়পুরহাট শাখার এভিপি ও শাখা প্রধান হাবিবুর রহমান, পাঁচবিবি শাখার এভিপি ও শাখা প্রধান সামিউল ইসলাম, বগুড়া জোনের এফএভিপি আমিনুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, জামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ইসলামী ব্যাংকের এইচডিএস কর্মকর্তা ফেরদৌস হোসাইন, গ্রাহক নুরুন্নাহার বেগম, সুচিত্রা রাণী, আফরোজা বেগম, রবিউল ইসলাম প্রমুখ।

    অনুষ্ঠান শেষে জয়পুরহাট, পাঁচবিবি ও কালাই উপজেলার ৭০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে ৫৫ লাখ টাকা প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণের মুঞ্জরীপত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST