ঢাকাFriday , 10 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জয়পুরহাটে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    admin
    October 10, 2025 10:52 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি //

    ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতনতা বাড়াতে জয়পুরহাটে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ ১০ অক্টোবর শুক্রবার বিকেলে জয়পুরহাট পৌর শহরের পূর্ব বাজারের ছমির রেস্তোরাঁর কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্যাব জয়পুরহাট জেলা কমিটির সভাপতি মো. আবদুস সালাস সরদার।

    এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র পরিচালক এম এ করিম, ক্যাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন পারভেজ, ক্ষেতলাল থানার ক্যাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম ক্যাবের প্রচার সম্পাদক গোলাম রব্বানী, পূর্ব বাজার চাল ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন পেশার ব্যবসায়ী ও সচেতন নাগরিকবৃন্দ।

    বক্তারা বলেন, ভোক্তার ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগ প্রয়োজন। তারা আরও বলেন, “ন্যায্য মূল্য ও নিরাপদ পণ্য সরবরাহ নিশ্চিত করতে হলে সবার আগে প্রয়োজন সচেতনতা ও দায়িত্বশীল মনোভাব।”

    সভায় বক্তারা ভোক্তা অধিকার রক্ষায় আইনি সহায়তা, বাজার মনিটরিং এবং পণ্যের মান নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST