কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট থেকে //
“সকল যাত্রা হোক নিরাপদ” এই প্রতিপাদকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার আয়োজনে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ অক্টোবর শনিবার বেলা ১১ টায় জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ নুর ই আলম, সহ সভাপতি রেজাউল করিম,সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহেদ গনী,সহ সাংগঠনিক সম্পাদক আবু সাইম সহ সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


