ঢাকাMonday , 22 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জয়পুরহাট ছাত্রদলের ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে প্রতিকি অনশন, বিবেচনার আশ্বাস

    admin
    September 22, 2025 7:05 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট থেকে//

    জয়পুরহাট ছাত্রদলের ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে প্রতিকি অনশন ও সভা অনুষ্ঠিত।
    শহীদ আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত সভার আয়োজন করে জয়পুরহাট সরকারি কলেজ শাখা, শহীদ জিয়া কলেজ শাখা, শহর শাখা, সদর থানা ও জেলা ছত্রদল। অনুষ্ঠানে বক্তারা বলেন, জয়পুরহাটে জুলাই আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদলের হাত ধরে। এই আন্দোলনে যারা সামনের সারিতে ছিলেন তাদের অন্যতম বহিস্কৃত এই ৭ জন। তারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় মামলা, হামলার শিকার হয়েছেন, জেলে গিয়েছেন, পরিবার ছেরে রাত কাটাতে হয়েছে জঙ্গলে। তারা ৭ নেতা বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার না করলে আগামী ২৫ সেপ্টেম্বর পরবর্তী কর্মসূচি দিবেন বলে জানান।
    এ সময় জয়পুরহাট ছাত্রদলের সভাপতি মো: মামুনুর রশিদ প্রধান ও সা: সম্পাদক মো: রইসূল ইসলাম রিপন সভাস্থলে এসে জানান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির সঙ্গে বসেছেন। তিনি বলেছেন তারা যদি (বহিস্কৃত ৭ নেতা) সুশৃঙ্খল ভাবে থাকে তবে বিষয়টি বিবেচনা করে দেখবেন। এ সময় তারা অনশনরতদের পানি পান করান।

    উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি মর্যাদা) মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জয়পুরহাট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্নাহ হাসান, যুগ্ম আহবায়ক সোহরাফ ইসলাম ইমন এবং শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল করিম রাকিবকে সকল সাংগঠনিক পদ খেকে বহিষ্কার করা হল। জাজীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়। এর আগে গত ১৫ আগস্ট জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদল কমিটির কাউন্সিলকে কেন্দ্র করে জ,স,কর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশের একজন উপ- পরিদর্শকসহ ৭ জন আহত হন। কাউন্সিলের সার্বিক তত্বাবধানের দ্বায়িত্ব দেয়া হয় কেন্দ্রীয় ছাত্র সংসদের “টিম – ১৬” কে। কিন্তু ভোটার তালিকা নিয়ে দন্দের সৃষ্টি হয়। ১৬ আগস্ট এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।এরই জেরে এই ৭ নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST