ঢাকাTuesday , 16 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জলঢাকায় জামায়াতের ইসলামীর উদ্দ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বনাঢ্য র‍্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    admin
    December 16, 2025 6:24 pm
    Link Copied!

    সামিনুর ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি

    বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার উদ্দ্যোগে বনাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    দিবসটি যথাযোগ্য মর্যাদার সহিত পালনের লক্ষে ১৬ডিসেম্বর (মঙ্গলবার) জলঢাকা উপজেলা জামায়াতে ইসলামী ও যুব বিভাগের আয়োজনে এবং নীলফামারী-০৩ সংসদীয় আসন ( জলঢাকা ) জামায়াতে ইসলামী মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিক প্রত্যাশী মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফির নেতৃত্বে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ হতে একটি বনাঢ্য র‍্যালী বের হয় এবং র‍্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোখলেছুর রহমান মাস্টার, নায়েবে আমীর ও জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, জেলা সুরা সদস্য প্রভাষক ছাদের হোসেন, সহ সেক্রেটারি মোজাহিদ মাসুম, ওয়ার্ড সেক্রেটারি হামীমুর রহমান হামিম, যুব বিভাগের সেক্রেটারি আব্দুর রাজ্জাক রিংকু।

    উপজেলা অফিস সম্পাদক আসাদুজ্জামান, ছাত্র শিবিরের জেলা সভাপতি তাজমুল হাসান সাগর, জেলা ছাত্র শিবির সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ।

    শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার পুষ্পমাল্য অর্পণ শেষে পুনরায় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয় এবং দুস্থ, অসহায় ও এতিমদের মাঝে মিলাদ মাহফিলের তবারক বন্ঠন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST