ঢাকাWednesday , 8 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জামায়াত সকল বাংলাদেশিকে সঙ্গে নিয়ে সুন্দর দেশ গড়তে চায়: খন্দকার আলী মুহসিন

    admin
    October 8, 2025 7:06 pm
    Link Copied!

    এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল বাংলাদেশিকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও আদর্শ দেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলের কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একে এম খন্দকার আলী মুহসিন।

    বুধবার (৮ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যার গায়ে যে ট্যাগই লাগানো থাকুক না কেন, আমরা চাই সবাই মিলে এই দেশটাকে পৃথিবীর বুকে একটি আদর্শ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে।”

    তিনি আরও বলেন, “১৯৭১ সালের পর থেকে জামায়াতে ইসলাম দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে যুক্ত হয়নি। বরং সবসময় দেশের উন্নয়ন, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সমাজ গঠনের পক্ষে কাজ করে এসেছে। এখন সময় এসেছে জনগণকে সঙ্গে নিয়ে একটি সৎ, স্বচ্ছ ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার।”

    সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর আব্দুল গফুর, জেলা সেক্রেটারি জেনারেল সুজা উদ্দিন জোয়াদ্দার, এবং কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমীর হামজা।

    সভায় বক্তব্য দেন মাওলানা আমীর হামজাও। তিনি বলেন, “দেশের মানুষ আজ ন্যায়বিচার ও স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ থেকে বঞ্চিত। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে প্রত্যেক নাগরিক নিরাপদে, মর্যাদার সঙ্গে ও ইসলামী মূল্যবোধে পরিচালিত জীবনের নিশ্চয়তা পাবে। জনগণের দোয়া ও সমর্থন পেলে আমরা সেই বাংলাদেশ গড়ব, ইনশাআল্লাহ।”

    সভায় কুষ্টিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST