ঢাকাMonday , 29 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জামালপুরে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

    admin
    September 29, 2025 10:17 pm
    Link Copied!

    মোঃ রাকিব হাসান, জামালপুর।

    বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৯ সেপ্টেম্বর)সকালে জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে সামনে,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জামালপুর জেলা শাখা আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে সমাপনী আলোচনা সভার আয়োজন করা হয়।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্মানিত সদস্য,মাওলানা কাজী মশিউর রহমান।
    আলোচনা সভার সভাপতিত্ব করেন,জামালপুর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের,আহবায়ক মাওলানা মোঃ গোলাম রব্বানী,সঞ্চালনায় করেন,জামালপুর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের,সদস্য সচিব মাওলানা আব্দুর রহিম রাশেদী।

    আলোচনা সভা বক্তব্য বলেন,দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ওলামা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এই সংগঠন ইসলামী মূল্যবোধ সমুন্নত রেখে জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।বর্তমান দুঃশাসন, অন্যায়-অবিচার থেকে দেশকে মুক্ত করতে ওলামা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তারা বিএনপির নেতাকর্মীদের মতোই জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

    এ সময় জেলা শহর ও উপজেলা,ইউনিয়ন পর্যায়ের ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST