ঢাকাThursday , 16 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জুড়ীতে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন

    admin
    October 16, 2025 10:06 pm
    Link Copied!

    জসিম উদ্দিন, জুড়ী উপজেলা প্রতিনিধি

    এমপিওভুক্ত শিক্ষক – কর্মচারীদের বাড়ি ভাড়া ২০%, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% এর দাবিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জুড়ীতে মানববন্ধন করা হয়েছে।

    জুড়ী উপজেলা চত্বরে বাবেশিকফো কেন্দ্রীয় সহ-সভাপতি ও কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সাইফ ও জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকারের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী।

    মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান।

    বক্তব্য দেন রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মাওলানা আব্দুর রহমান, শাহখাকী( র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সাগরনাল সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হাজী আপ্তাব আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের প্রভাষক এনায়েত হোসেন, জায়ফরনগর মহিলা মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকারিয়া মাহমুদ, সোনা মিয়া আপ্তারুনেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুজ্জামান, সাগরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জবা রাণী চাষা, নিরোদ বিহারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক চান্দ আলী নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মনসুরুল রহমান পলাশ, কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য দেন রাগনা বটুলী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী সবুজ মিয়া প্রমুখ।

    দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মানববন্ধনে উপস্থিত শিক্ষক-কর্মচারীরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST