ঢাকাTuesday , 11 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঝালকাঠিতে বিএনপির প্রার্থী ইলেন ভূট্টোর সমর্থনে ২০ ইউনিয়নে একযোগে ধানের শীষের গণমিছিল অনুষ্ঠিত

    admin
    November 11, 2025 10:40 pm
    Link Copied!

    মাহবুব হাসান,ঝালকা‌ঠি

    আসন্ন সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর সমর্থনে সদর ও নলছিটি উপজেলার ২০ ইউনিয়নে একযোগে ধানের শীষের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়ন পর্যায়ের এ মিছিলে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেয়। সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো বিএনপির মনোনয়ন পাওয়ায় ইউনিয়ন বিএনপি এ মিছিলের আয়োজন করে। মিছিলে ইলেন ভূট্টোর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করে ভোটাররা। ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল মিছিলগুলো। মিছিল শেষে প্রতিটি ইউনিয়নে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইলেন ভূট্টোকে মনোনয়ন দেওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলের নেতাকর্মীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ইলেন ভূট্টোকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বক্তারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST