ঢাকাSunday , 12 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঝালকাঠি -২ আসনের সাবেক সংসদ সদস্য জনাবা ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগ ও লিফলেট বিতরণ

    admin
    October 12, 2025 6:23 pm
    Link Copied!

    মাহবুব হাসান, ঝালকা‌ঠি থে‌কে//

    ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ঝালকাঠির নলছিটিতে গণসংযোগ করেছেন। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগে অংশ নেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনতার ঢল নামে।

    ইলেন ভুট্টো উপজেলা চত্বর থেকে নেতাকর্মীদের নিয়ে পুরানবাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা, দপদপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার অহিদুল ইসলাম বাদল, বিএনপি নেতা সহিদুল ইসলাম, নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর সরোয়ার হোসেন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জিয়াউল কবির মিঠুসহ অন্যান্য নেতাকর্মীরা।

    গণসংযোগ শেষে তিনি নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী বাকে আলীর বাসভবনে গিয়ে তাঁর শারীরিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST