ঢাকাSunday , 12 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

টাইফয়েড প্রতিরোধে কুষ্টিয়ায় টিকাদান কর্মসূচি শুরু

admin
October 12, 2025 10:46 pm
Link Copied!

এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

সারা দেশের মতো কুষ্টিয়ায় শুরু হয়েছে জাতীয় টাইফয়েড কনজ্যুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান কর্মসূচি।
রবিবার সকালে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘নয় মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সব ছেলে-মেয়েকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে। টাইফয়েড এখন একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা।

এই টিকা নেওয়ার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে টাইফয়েডের ভয়াবহতা থেকে রক্ষা করতে পারব।
তিনি আরও বলেন,‘রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন খুবই সহজ। ঘরে বসেই অভিভাবকরা সন্তানদের নিবন্ধন করে দিতে পারেন। কোনো শিশু যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
টিকার নিরাপত্তা নিয়ে ভুল ধারণা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘অনেকে মনে করেন টিকার পার্শ্বপ্রতিক্রিয়া আছে। কিন্তু এসব অপপ্রচারে কান দেওয়া উচিত নয়। সরকার ও স্বাস্থ্য বিভাগের নিয়মিত তদারকিতে এই টিকা সম্পূর্ণ নিরাপদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা তথ্য অফিসের কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং কুষ্টিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু ও প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST