মোঃ রানা ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি//
দ্বি-বাষিক সম্মেলনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপি কমিটি ঘোষণা করা হয়েছে। কাউন্সিলরদের ভোটে জেলা সভাপতি নির্বাচিত হলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী।
আট বছর পর সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই সম্মেলনের মধ্য দিয়েই দলের জেলা কমিটি গঠন করা হয়।
এর আগে, মির্জা ফয়সল আমিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মো. পয়গাম আলী যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


