ঢাকাWednesday , 10 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ডাকসু নির্বাচনে পাইকগাছার তিশা সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত

    admin
    September 10, 2025 10:21 pm
    Link Copied!

    পাইকগাছা প্রতিনিধি: শাহীন রাজা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে রোকেয়া হল সংসদ থেকে বিশাল ভোটের ব্যবধানে সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন খুলনার পাইকগাছার কৃতী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তিশা।

    প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সর্বোচ্চ ১ হাজার ১৫৬ ভোট পেয়ে তিশা সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম নীলিমা রাশেদ ৫৫৫, আফরোজা মেহজাবীন ঐশী ৪৫০, নূরানী ইসলাম নিশা ৪৪৯ এবং সাকিবা সুলতানা বন্যা ১৫১ ভোট পেয়েছেন।

    তিশা খুলনা পাইকগাছা উপজেলা সদরের সরল গ্রামের সরদার কামরুজ্জামান নান্টু ও হেলেনা জামান এর মেয়ে। দুই ভাইবোনের মধ্যে তিশা ছোট। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২০২১ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

    এদিকে ডাকসু নির্বাচনে জয়লাভ করায় তিশা’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার পিতা-মাতা, শিক্ষক ও সহপাঠীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST