ঢাকাTuesday , 18 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঢাকা-০৭ আসনে ৩১ দফা রূপরেখা প্রচারে মীর নেওয়াজ আলীর লিফলেট বিতরণ কর্মসূচি

    admin
    November 18, 2025 8:48 pm
    Link Copied!

    মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত

    বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা জনগণের মাঝে ছড়িয়ে দিতে রাজধানীর ঢাকা মহানগর দক্ষিণের ২৩, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
    আজ মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ সকালে শুরু হওয়া এই কর্মসূচি দিনব্যাপী চলে।

    কর্মসূচির নেতৃত্ব দেন ঢাকা-০৭ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও তরুণ-সমর্থকরাও অংশ নেন।

    লিফলেট বিতরণের মাধ্যমে বাসাবাড়ি, দোকানপাট ও পথচারীদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয় বিএনপির ৩১ দফা রূপরেখা। এতে গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিক সংস্কার, সুশাসন, নাগরিক অধিকার ও রাষ্ট্র পুনর্গঠনের নানা পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামত ও প্রত্যাশাও শোনা হয়।

    এ সময় মীর নেওয়াজ আলী বলেন,
    “ঢাকা-০৭ আসনের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। জনগণের সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই আমরা ৩১ দফা রূপরেখা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। এই প্রচার কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।”

    দিনব্যাপী কর্মসূচিতে নেতাকর্মী ও এলাকার বাসিন্দাদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST