ঢাকাSunday , 5 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • তথ্য সংগ্রহে বাধা, সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ

    admin
    October 5, 2025 4:45 pm
    Link Copied!

    বরগুনা প্রতি‌নি‌ধি//

    বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হুমায়ুন ইসলাম সুমন এর বিরুদ্ধে রোগীর স্বজন ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

    রোববার (৫ অক্টোবর) সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সংগ্রহে গেলে গণমাধ্যমকর্মীদের তথ্য চাওয়ায় ক্ষিপ্ত হয়ে ডা. হুমায়ুন ইসলাম সুমন অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    জানা যায়, সকালে উপজেলার সোনাখালী গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধে ১৩ জন আহত হন। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাদের স্বজনরা চিকিৎসার জন্য হাসপাতালে অবস্থান নেন। এ সময় ঘটনাটি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে দৈনিক কালবেলা পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মো. মনিরুল ইসলাম ও দৈনিক দেশরূপান্তর পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি সজিব মিয়া হাসপাতালে গেলে, ডা. হুমায়ুন ইসলাম সুমন সাংবাদিকদের সঙ্গে রূঢ় আচরণ করেন এবং তথ্য সংগ্রহে বাধা দেন।

    কালবেলা প্রতিনিধি মনিরুল ইসলাম বলেন, আমরা পেশাগত দায়িত্বে তথ্য সংগ্রহ করতে গেলে ডা. হুমায়ুন ইসলাম সুমন কোনো কারণ ছাড়াই আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তথ্য নিতে বাধা দেন।

    ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর এবং বরগুনার সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করেছেন।

    অভিযুক্ত ডা. হুমায়ুন ইসলাম সুমন বলেন, আমি রোগীর স্বজনকে বলেছি, আগে রোগীর চিকিৎসা শেষ করুন, তারপর সাংবাদিকদের সঙ্গে কথা বলুন।

    এদিকে আহতের স্বজন আব্দুস সালাম প্যাদা অভিযোগ করে বলেন, ডা. হুমায়ুন ইসলাম সুমন আমার সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেছেন।

    বরগুনার সিভিল সার্জন মো. আবুল ফাত্তাহ বলেন, বিষয়টি জানানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST