ঢাকাSunday , 12 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • তারেক রহমানের নির্দেশে ভালুকায় শাড়ি-লুঙ্গি বিতরণ করলেন মোর্শেদ আলম

    admin
    October 12, 2025 12:07 am
    Link Copied!

    সজিব আহমেদ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

    ভালুকা (ময়মনসিংহ): বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপি’র আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম ভালুকা পৌরসভার ৯টি ওয়ার্ডের সর্বসাধারণের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন।

    শনিবার (১১ অক্টোবর ২০২৫) ভালুকা সরকারি কলেজ মাঠে ‘আগামীর ধানের শীষের কান্ডারী’খ্যাত আলহাজ্ব মোর্শেদ আলমের পক্ষ থেকে এই জনসেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপি’র আহ্বায়ক হাতেম খান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মজিবর রহমান মজু, রুহুল আমিন, নাসির উদ্দিন সরকার এবং পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জহির রায়হান, আবু তাহের ফকির, স্বপন বণিক সহ স্থানীয় নেতৃবৃন্দ।

    বস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দ জানান, চলমান সংকটে তারেক রহমানের নির্দেশেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST