ঢাকাSaturday , 11 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাস্তবায়নের লক্ষে নাসিরনগরে দিনব্যাপি কর্মশালা

    admin
    October 11, 2025 6:23 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি//

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে নাসিরনগর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত।
    আজ সকাল ১০ ঘটিকার সময় নাসির নগর উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নাসির নগর উপজেলা বিএনপির মনোনয়ন প্রত্যাশী একে এম কামরুজ্জামান মামুন,
    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিল নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন,
    বিশেষ অথিতি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল মেম্বার, শ্রম বিষয়ক সম্পাদক রমজান মিয়া, ধর্ম সম্পাদক আওয়াল মিয়া,সহ-ধর্ম সম্পাদক গোলামনুর মেম্বার, যুবদলের আহবায়ক মীর মোস্তফা জালাল, যুগ্ম-আহবায়ক মোশাররফ হোসেন তালুকদার, সদস্য এম এ মঈন, সেচ্ছাসেবক দল, আব্বাস মিয়া, শামিমুল ইসলাম,জাসাসের আহবায়ক সৈয়দ আবেদুল্লাহ নিউটন, সদস্য সচিব সাদেকুর রহমান, ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক তাকিউল ইসলাম, গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক চৌধুরী ডালিম, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু,গোকর্ণ কলেজ ছাত্রদলের সভাপতি মাহাদি হাসান, শ্রমিক দলের সদস্য অলিউর রহমান, মহিলা দলের সাবেক সভানেত্রী হাসনা হেনা, গোলবাহার, তরুন দলের আহবায়ক তৌহিদুল ইসলাম, সদস্য সচিব নিজাম আলম, জিয়া স্মৃতি সংসদ আহবায়ক বাজু মিয়া, সদস্য সচিব ইউনুস মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম সহ আরো অনেকে।
    উক্ত দিন ব্যাপী কর্মশালায় নাসির নগর উপজেলার ১৩ টি ইউনিয়ন বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের সুপার ফাইভের সদস্যগন উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST