ঢাকাWednesday , 17 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দিনাজপুরে ফুলবাড়িতে সাপের কামড়ে ৩ জনের মৃত্যু

    admin
    September 17, 2025 4:49 pm
    Link Copied!

    ইব্রাহিম হোসেন, হাকিমপুর(দিনাজপুর) প্রতিনিধি //

    দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায় সাপের কামড়ে কনিকা রানী ও বুলবুলি বেগম নামে দুই গৃহবধুর মৃত্যে হয়েছে।

    ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের দিকে উপজেলার রাজারামপুর গোয়ালপাড়া ও রামেশ্বর নামক এলাকায় এ ঘটনা ঘটে, এর আগে ১৪ সেপ্টেম্বর রিনা রানী নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

    মৃত কনিকা রানী(৪৫) হলেন রাজারামপুর, কৃষ্ণ চন্দ্রের স্ত্রী এবং বুলবুলি বেগম হলেন, রামেশ্বর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী,

    পরিবারের সদস্যরা জানান, সকালে কনিকা রানী নিজ বাড়িতে রান্না করার সময় খড়ির(জ্বালানির) ভিতর থেকে একটি সাপ বের হয়ে কামড় দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে, চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মেডিকেলে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

    একই দিনে বুলবুলি বেগম চুলার ভেতর থেকে ছাঁই তুলতে গেলে, তাকেও সাপে কামড় দেয়, উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে তারও মৃত্যু হয়।

    এলাকা বাসী জানান, প্রায় কয়েকদিন থেকে, এলাকায় বিভিন্ন ভাবে সাপের, উত্তাপ দেখা যাচ্ছে, জমিতে, বাড়ির আশে পাশে, জঙ্গল, বৃষ্টির পানিতে এরা হয়তো বিভিন্ন জায়গা থেকে আমাদের এলাকায়, এরা হচ্ছে বিষাক্ত সাপ, এই বিষয়ে আমরা অনেক সতর্ক অবস্থানে আছি, এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST