ঢাকাSunday , 12 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দীপেন দেওয়ানের নেতৃত্বে মৈদংয়ে পথসভা ও গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া

    admin
    October 12, 2025 10:30 pm
    Link Copied!

    নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধি,

    রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুর্গম ৩নং মৈদং ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র গঠনে ৩১ দফার গুরুত্ব সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে বিশাল পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের নেতৃত্ব দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক রাঙামাটি জেলা বিএনপি সভাপতি এবং সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ এডভোকেট দীপেন দেওয়ান।


    ১২ অক্টোবর রবিবার সকাল ১০টায় শীলছড়ি বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি দীপেন দেওয়ান লিফলেট বিতরণ ও সভার মাধ্যমে ৩১ দফার প্রাসঙ্গিকতা তুলে ধরেন। বিকেল ৫টায় ফকিরাছড়ি বাজারে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়, যা স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

    প্রধান অতিথি সভায় বলেন, “রাষ্ট্র গঠনে ৩১ দফা বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নত হবে। স্থানীয় প্রশাসন ও সরকারি সেবা জনগণের নিকট পৌঁছাবে। এই দফাগুলো শুধুমাত্র রাজনৈতিক বিষয় নয়, বরং দেশের সার্বিক উন্নয়ন ও ন্যায্যতা নিশ্চিত করার একটি স্বচ্ছ নীতি। জনগণ সচেতন হলে উন্নয়ন ও গণতন্ত্র দুইই সুদৃঢ় হবে।” তিনি আরও বলেন, “জনগণকে ক্ষমতাসীনদের একপাক্ষিক সিদ্ধান্তের বাইরে এসে তাদের অধিকার ও সুযোগ সম্পর্কে জানাতে হবে। এই লিফলেট বিতরণ ও পথসভা সেই সচেতনতার অংশ।”
    জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি বাবু অনিল বরন চাকমা সভাপতিত্বে, আরো উপস্থিত ছিলেন, মিসেস মৈত্রী চাকমা, ৮ম জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ নং সংসদীয় আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী।  আরো উপস্থিত ছিলেন,  রাঙামাটি জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, রাঙামাটি সদর উপজেলা বিএনপির নেতা রাসেল দেওয়ান, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, ছাত্রনেতা সাদন বিকাশ চাকমা

    উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সাদন চাকমা ও সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এছাড়া, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

    শীলছড়ি বাজারে সকাল ১০টায় ও ফকিরাছড়ি বাজারে বিকেল ৫টায় অনুষ্ঠিত সভা ও লিফলেট বিতরণ কার্যক্রমে সাধারণ মানুষ ব্যাপক উপস্থিতি ও উৎসাহ প্রদর্শন করেন। উক্ত সভায় স্থানীয় নেতৃবৃন্দ যেমন মঙ্গল কুমার চাকমা (উপজেলা বিএনপি সভাপতি) এবং প্রমেশ কান্তি তঞ্চঙ্গ্যা (সাধারণ সম্পাদক) উপস্থিত থেকে সমর্থন জানান। ফকিরাছড়ি বাজারে সভার আয়োজন করেন বাজার চৌধুরী ও হেডম্যান সম্রাট চাকমা।
    প্রতিটি পথসভা ও গণসংযোগ কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয় এবং স্থানীয় মানুষের মধ্যে বিএনপির ৩১ দফা ও রাজনৈতিক কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST