ঢাকাWednesday , 17 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দীর্ঘ পাঁচ বছর পর রাবির দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে

    admin
    December 17, 2025 3:59 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী,

    রাজশাহী, দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ সমাবর্তন। বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মাঠে এই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন শুরু হয়।

    সমাবর্তনে বিভিন্ন শিক্ষা বর্ষের অন্তত পাঁচ হাজার নিবন্ধিত গ্র্যাজুয়েট অংশ নিয়েছেন। গাউন ও টুপি পরে পুরনো শিক্ষার্থীরা বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে স্মৃতিচারণায় মেতে ওঠেন, ফিরে যান শিক্ষাজীবনের ফেলে আসা দিনগুলোতে।

    তবে সমাবর্তন উপলক্ষে কোনো বিশেষ বক্তা কিংবা রাষ্ট্রের প্রধানকে আচার্য হিসেবে আমন্ত্রণ না জানানোয় কিছু শিক্ষার্থীর মধ্যে অসন্তোষ দেখা গেছে। এ বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। দুপুরে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের।

    সকাল ১০টায় শুরু হওয়া সমাবর্তন অনুষ্ঠান চলবে দুপুর ১২টা পর্যন্ত।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST