ঢাকাSunday , 28 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দূর্গাপূজায় জলঢাকা বাসীকে শুভেচ্ছা জানালেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট

    admin
    September 28, 2025 3:41 pm
    Link Copied!

    সামিনুর ইসলাম, জেলা প্রতিনিধি নীলফামারী:

    সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা এখন শুধু ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পরিণত হয়েছে সর্বজনীন আনন্দউৎসবে। প্যান্ডেলের সাজসজ্জা, ঢাকের বাদ্য, নতুন পোশাক আর বন্ধু-বান্ধবদের মিলনমেলায় ভরে ওঠে চারপাশ।

    গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জলঢাকা বিএনপির কায্যালয়ে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, অশুভ শক্তির বিনাশ ও সুন্দরের আরাধনার উৎসব হিসেবে এটি এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন সমান আনন্দ ভাগাভাগি করতে পারে এটাই প্রত্যাশা।”

    তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজস্ব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করে আসছে। দুর্গোৎসবকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনসহ স্থানীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

    শেষে জলঢাকা বিএনপির সাবেক সভাপতি কমেট চৌধুরী জনগনের
    সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST