কুড়িগ্রাম প্রতিনিধি | ২০ এপ্রিল, ২০২৬
রাজারহাটের অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে বাইকে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ‘দৈনিক কালবেলা’ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের শিরোনাম নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাইকের মালিক ও সংশ্লিষ্টরা, দাবি প্রকৃত সত্য আড়াল করে একটি বিভ্রান্তিকর শিরোনাম ব্যবহার করা হয়েছে, যা জনমনে ভুল বার্তা দিচ্ছে।
ঘটনার নেপথ্যে যা জানা গেল :
গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে তেল নেওয়ার পর রাস্তায় হঠাৎ একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। পত্রিকাটি এই ঘটনার জন্য পরোক্ষভাবে ধূমপানকে দায়ী করে সংবাদ পরিবেশন করলেও ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য বলছে ভিন্ন কথা।
#মালিকের স্পষ্ট বক্তব্য:-
ঘটনার বিষয়ে স্থানীয় বাইকের মালিক মেকানিক মোঃ এনামুল মেকার এবং ফিলিং স্টেশন মালিক পক্ষ স্পষ্ট জানিয়েছেন যে, এই অগ্নিকাণ্ডের পেছনে কোনো মানুষের অবহেলা বা ধূমপানের সংশ্লিষ্টতা নেই।
মোটরসাইকেলটির তেলের ট্যাংকিতে আগে থেকেই সূক্ষ্ম ছিদ্র ছিল। বাইকের যান্ত্রিক বা প্রযুক্তিগত ত্রুটির কারণে স্ফুলিঙ্গ তৈরি হয়ে এই আকস্মিক আগুনের সূত্রপাত ঘটে।
“কালবেলা পত্রিকায় ধূমপান কথা বলে যে শিরোনাম দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
যাহা আমরা প্রমাণ করতে পারি। এমন ভুয়া খবর আমাদের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করছে।”
১৯-০৪-২০২৬, রাজারহাট | ট্যাংকির ছিদ্র | ধূমপানের তথ্যটি সঠিক নয় |
মালিক পক্ষ এই বিষয়ে সংশ্লিষ্ট পত্রিকার নিকট আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।


