ঢাকাSunday , 12 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারি সহায়তা

    admin
    July 12, 2026 4:05 pm
    Link Copied!

    নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতি নিধি

    ১৭লালমনিরহাট-২ আসনে মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ প্রদান
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মোঃ রোকন উদ্দিন বাবুল।

    ১১ জুলাই ২০২৬, শনিবার
    মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে “সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২” শীর্ষক প্রকল্পের আওতায় ১৭ লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে সরকারি বরাদ্দ প্রদান অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেন লালমনিরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, সম্প্রীতি ও সামাজিক অবকাঠামো শক্তিশালী করতে সরকারের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
    অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম এবং আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব গুঞ্জন বিশ্বাস। এছাড়াও দুই উপজেলার প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
    অনুষ্ঠান শেষে বরাদ্দপ্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরকারের এই উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ অনুদান ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST