ঢাকাSaturday , 24 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    admin
    October 24, 2026 5:01 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    গুণবতী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর মেগা ফাইনালে কুমিল্লার নাঙলকোট উপজেলার মোঘরা ফ্রেন্ডস সোসাইটি ক্লাবের মুখোমুখি হয় নোয়াখালীর এনায়েতপুর একতা ক্লাব। উক্ত খেলায় এনায়েতপুর একতা ক্লাব কে ট্রাইবেকারে হারিয়ে মোঘরা ফ্রেন্ডস সোসাইটি ক্লাব চ্যাম্পিয়নস হওয়ার গৌরব অর্জন করেন।

    গুণবতী স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. মঞ্জুর আহমেদ সাকির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙলকোট উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার ,গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মু. ইউসুফ মেম্বার , গুণবতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল, গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হাফিজ উদ্দিন , বিশিষ্ট ক্রিড়া অনুরাগী আহসান উল্লাহ।
    এতে আরও উপস্থিত ছিলেন গুণবতী স্পোর্টিং ক্লাবের সভাপতি এনামুল হক নয়ন , সেক্রেটারি আব্দুর রহমান ফরহাদ ফরায়জী , গুণবতী ইউনিয়ন জামায়াতের ব্যাবসায়ী বিভাগের সভাপতি ইলিয়াস রুবেল , জামায়াত নেতা আব্দুল কুদ্দুছ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST