ঢাকাSunday , 7 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ধুনটে বিএনপি নেতার মৃত্যুতে সাবেক এমপি সিরাজের শোক

    admin
    September 7, 2025 8:20 pm
    Link Copied!

    ধুনট (বগুড়া) প্রতিনিধি:

    বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান বাদশা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সকাল সাড়ে ৭ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক (৬৭) বছর। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এলাকায় একজন নিবেদিত প্রাণ নেতা হিসেবে পরিচিত ছিলেন।তিনি এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষকতা করেছেন।

    মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হলে আনিছুর রহমান বাদশাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আনোয়ান খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৭ টায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    তাঁর মৃত্যুতে বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন, সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি, ধুনট পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চলসহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর আত্মার মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

    মরহুমের জানাযার নামাজ তাঁর নিজ গ্রাম বিলচাপড়ী মাদ্রাসা মাঠে রবিবার বাদ মাগরিব অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST