ঢাকাSunday , 3 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজবাড়ীর পাংশায় পৃথক দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন।

    admin
    May 3, 2026 10:41 pm
    Link Copied!

    অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি

    অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’র রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ও যশাই ইউনিয়নের পৃথক দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (৩ মে) বেলা ১২টার দিকে রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুস সালাম মিয়া, যশাই ইউনিয়নের নারু কুন্ডুর ঘাট এলাকা থেকে, উপজেলার পাট্টা ইউনিয়নের ৩ নং ওয়াডের আঁধারকোটা খাল ও যশাই ইউনিয়নের ঢেঁকিপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। খনন কাজের পাশাপাশি পরিবেশ রক্ষায় খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হবে বলে জানান প্রশাসক।

    যশাই ইউনিয়ন ঢেঁকিপাড়া খালের নারু কুন্ডুর ঘাট এলাকা থেকে এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঈনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ চাঁদ আলী খান। পাট্টা ইউপির আঁধারকোটা পাগল আশ্রম এলাকায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ সাইফুল ইসলাম, পাট্টা ইউনিয়নের প‍্যানেল চেয়ারম্যান আকিদুল ইসলাম,পাট্টা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আনিচুরজামান রন্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মাসুম বিশ্বাস, ৩ নং ওয়াডের ইউপি সদস্য ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক অতুল সরকার সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ ও গন‍্যমান‍্য ব‍্যাক্তি ।

    প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুস সালাম মিয়া বলেন, দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে খাল পুনঃখনন বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পাংশার এই দুটি খালের কাজ শুরু হলো। খনন কাজ শেষ হলে এলাকার ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, যশাই ইউনিয়নের ঢেঁকিপাড়া খালের ৯ কিলোমিটার পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩১ লাখ ৭৭ হাজার ৯২৭ টাকা। অন্যদিকে, পাট্টা ইউনিয়নের আঁধারকোটা খালের প্রায় ৫ কিলোমিটার খনন কাজে ব্যয় হবে ১ কোটি ২ লাখ ২৬ হাজার ৪৪৫ টাকা।
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এই দুটি প্রকল্পে সাত শতাধিক অদক্ষ শ্রমিক দিনমজুর হিসেবে কাজের সুযোগ পাবেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST