ঢাকাSunday , 7 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নবাগত ডিসির সাথে কুষ্টিয়ায় সাংবাদিকদের মতবিনিময়

    admin
    September 7, 2025 10:27 pm
    Link Copied!

    ‎এস.এম.রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    ‎আজ (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন-এর সাথে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    ‎সভায় কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক জুবায়েদ রিপনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    ‎মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন,
    ‎”কে কোন দল করে দেখার বিষয় না। মাদক ও মবের বিরুদ্ধে জিরো টলারেন্স।”

    ‎তিনি আরও বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি সুশাসনভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাই প্রশাসন এবং সাংবাদিকদের মধ্যে একটি সহযোগিতামূলক সম্পর্ক বজায় থাকুক।”

    ‎সভায় সাংবাদিক নেতারা জেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক প্রস্তাব তুলে ধরেন। জেলা প্রশাসক সকল বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং বলেন, “সাংবাদিকরা যাতে তথ্য সংগ্রহে কোনো বাধার সম্মুখীন না হন, তা প্রশাসন থেকে নিশ্চিত করা হবে।”

    ‎অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ‎সভার শেষে সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতে এই ধরনের মতবিনিময়ের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST