ঢাকাTuesday , 9 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠন

    admin
    September 9, 2025 10:15 pm
    Link Copied!

    মাহবুব হাসান, ঝালকা‌ঠি থে‌কে//

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ঝালকাঠির নলছিটি উপজেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত শনিবার (৬ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

    ৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা কাজী বাকে আলীকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল রাজ্জাক হাওলাদারকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়েছে।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা কাজী মাহাবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম. জিন্নাত আলী শরীফ ও বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাশার হাওলাদার।

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝালকাঠি জেলা ইউনিট কমান্ড থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা কমান্ড কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক নলছিটি উপজেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী দিনে এ কমিটি উপজেলার মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST