ঢাকাMonday , 6 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে ছাত্র জনতার দশ দফা কর্মসূচি

    admin
    October 6, 2025 5:52 pm
    Link Copied!

    মাহবুব হাসান, ঝালকা‌ঠি থে‌কে//

    ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান উন্নয়নে দশ দফা দাবিতে সোমবার সকাল ৯:৩০ মিনিট থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা। উপজেলার প্রায় দুই লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের দায়িত্ব নিয়ে দাড়িয়ে থাকা হাসপাতালটিতে নানান সংকটে ধুকছে স্বাস্থ্য সেবা। চিকিৎসক সংকট সহ নানামুখী সমস্যায় জর্জরিত হাসপাতালটিকে বাঁচিয়ে তুলতে এই অবস্থান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের নলছিটির ছাত্র ও জনতা।

    জানা গেছে হাসপাতালটিতে প্রায় এক যুগ ধরে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার, আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও অচল হয়ে পরে আছে সেটি। এছাড়াও চিকিৎসক পদায়ন, সকল প্যাথলজিক্যাল টেস্ট চালু করা, ডিজিটাল এক্সরে চালু সহ দশ দফা দাবি জানিয়েছে আন্দোলনকারীরা।

    দাবিগুলো হলো-
    ১। যত দ্রুত সম্ভব সকল শূন্যপদে এমবিবিএস চিকিৎসক পদায়ন।
    ২। বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালু করানো, অন্তত সপ্তাহে তিন দিন সিজারিয়ান সেকশন চালু করা।
    ৩। বন্ধ থাকা আলট্রাসনোগ্রাম মেশিন চালু করা।
    ৪। নতুন ডিজিটাল এক্সরে মেশিন বরাদ্দ আনানো।
    ৫। প্যাথলজিতে রক্ত পরিসঞ্চালন, ডেঙ্গু, টাইফয়েড, সেরাম ক্রিয়িটিনিন, লিপিড প্রোফাইল সহ সকল টেস্ট চালু করা এবং রক্তের ক্লাবের অনুমোদন ও হাসপাতালে রুম বরাদ্দ দেয়া।
    ৬। লোড শেডিং বা প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ের জন্য হাসপাতালে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা করা বা পুরো হাসপাতালে সোলার পাওয়ারিং করা।
    ৭। অচল সব পানির ফিল্টার সচল করানো।
    ৮। সরকারিভাবে ভর্তি ও আউটডোরে রোগীদের জন্য সম্ভাব্য সকল ঔষধের ব্যবস্থা করা।
    ০৯। নিরবচ্ছিন্ন এম্বুলেন্স সার্ভিস নিশ্চিতকরনে পর্যাপ্ত জ্বালানি তেল বরাদ্দ করন।
    ১০। সামান্য রোগে বরিশাল রেফার বন্ধ করা এবং রোগীদের সার্বিক হয়রানি বন্ধ করতে হবে।।

    এসময় আন্দোলনকারীদের মধ্যে থেকে মো. বালী তাইফুর রহমান তূর্য জানিয়েছেন দাবি আদায়ে যথাযথ নিশ্চয়তা দেয়ার আগ পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST