জেলা প্রতিনিধি,বান্দরবান
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় দায়ের করা ৪ মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ মামলায় এজাহারনামীয় আসামি মো. নুর আলমসহ ২ জনকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১৫, কক্সবাজারের যৌথ আভিযানিক দল।
অভিযানকালে অপহরণকৃত ৪ মাসের শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
র্যাবের সংশ্লিষ্ট সূত্র জানায়, শিশু অপহরণের ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের শনাক্ত ও শিশুটিকে উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-৭ ও র্যাব-১৫-এর সমন্বিত অভিযানে মামলার এজাহারনামীয় আসামি মো. নুর আলমসহ দুজনকে আটক করা হয়।
উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


