আনিসুর রহমান মানিক, পঞ্চগড়জেলা প্রতিনিধি :
“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামী নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পঞ্চগড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের আয়োজনে বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভিন।
এসময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সকলের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পঞ্চগড় পুলিশ সুপার মোঃ আবু সাইম বলেন, নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে পরিবেশ সংরক্ষণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজিব টুলু।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মো: ইকবাল হোসাইন।তিনি পরিবেশ সংরক্ষণে সামাজিক ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, পরিবেশকর্মী, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


