ঢাকাSaturday , 6 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    admin
    September 6, 2025 3:56 pm
    Link Copied!

    তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি//

    শেরপুরের নালিতাবাড়ীতে বিএনপির একাংশের উদ্যোগে শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে সাতটায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শহরে আয়োজিত এ সম্মেলনে উপজেলা যুবদল, ছাত্রদল ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    কেন্দ্রীয় নেতা দুলাল চৌধুরীর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদল আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ভিপি দুলাল চৌধুরীকে হিন্দু বলে কটূক্তি করেছেন। তিনি বলেন, এ ধরনের মন্তব্য সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং অগ্রহণযোগ্য।

    সাংবাদিকরা প্রশ্ন করলে মাকসিম বলেন, “যদি সত্যিই ভুলবশত হয়ে থাকে, ক্ষমা প্রার্থনা অনুষ্ঠানের পরপরই করা উচিত ছিল। কিন্তু দুঃখ প্রকাশ এসেছে পরের দিন রাত বারোটার পর, যা স্বাভাবিক সন্দেহ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।”

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক, নালিতাবাড়ী শহর বিএনপি
    আব্দুর রাজ্জাক, সভাপতি, যোগানিয়া ইউনিয়ন বিএনপি
    কামাল হোসেন সরকার, সাধারণ সম্পাদক, রূপনারায়ণকুড় ইউনিয়ন বিএনপি
    আব্দুল আলীম, সাধারণ সম্পাদক, কলসপাড় ইউনিয়ন বিএনপি
    এ এইচ এম শহীদ, সাধারণ সম্পাদক, মরিচ পুরান ইউনিয়ন বিএনপি
    আব্দুল জব্বার, যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল
    আব্দুল জলিল, সাবেক আহ্বায়ক, উপজেলা কৃষক দল
    রুহুল আমিন, সভাপতি, নন্নী ইউনিয়ন বিএনপি
    এছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST