ঢাকাSaturday , 1 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নালিতাবাড়ীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

    admin
    November 1, 2025 5:29 pm
    Link Copied!

    তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

    সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় — এই প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের মতো শেরপুরের নালিতাবাড়ীতেও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

    শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।

    দিনটি উপলক্ষে সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

    র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তন ‘তেপান্তর’-এ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সহকারী সমবায় অফিসার সোহাগ সঞ্চালনায় । সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ আমির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।

    এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান এম. এ. রায়হান, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সাংবাদিকবৃন্দ।

    বক্তারা বলেন, সমবায় হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। পারস্পরিক সহযোগিতা, ন্যায়ভিত্তিক বণ্টন ও আত্মনির্ভর সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অপরিসীম।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST