ঢাকাWednesday , 23 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাসিরনগরের কৃষক হাবিবুর হত্যা মামলার ০২ পলাতক আসামি গ্রফতার

    admin
    September 23, 2026 6:52 pm
    Link Copied!

    ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

    ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলায় কৃষক হাবিবুর রহমান হত্যা মামলার তদন্তে বেরিয়ে এসেছে নতুন তথ্য। দীর্ঘদিন আত্মগোপনে থাকা মামলার দুই পলাতক আসামিকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)
    ‎এসআরবি-৯ ও এসআরবি-১৪-এর যৌথ অভিযানে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মধ্য
    ‎রাতে নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করে এসআরবি।
    ‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বীর উত্তর এলাকার ইউনুছ মিয়ার ছেলে মোঃ সাগর (৩১) এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হীতপুর এলাকার প্রফুল্ল দাসের ছেলে নিরঞ্জন (৩৭)।
    ‎এসআরবি সূত্রে জানা যায়,
    ‎নাসিরনগর উপজেলার কালিউতা এলাকার কৃষক হাবিবুর রহমান (৪০) সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিদেশ যাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকায় প্রশিক্ষণে অংশ নিতে গত ১ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন হাবিবুর রহমান।
    ‎নিখোঁজের কয়েকদিন পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে ফোন করে টাকা দাবি করা হয়। ফোনে জানানো হয়, হাবিবুর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে কথা বলতে চাইলে বিভিন্ন অজুহাত দেখিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
    ‎এদিকে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির মধ্যেই গত ৭ সেপ্টেম্বর নাসিরনগর উপজেলার হরিপুর এলাকায় সততা ইটভাটার সামনে নদীর পানিতে অজ্ঞাত এক পুরুষের পচা ও অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। পরে মরদেহটি হাবিবুর রহমানের বলে শনাক্ত করেন তাঁর স্ত্রী।
    ‎পরিবারের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে হাবিবুরকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে পানিতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা করেন।
    ‎মামলাটির ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিটের দিকে নেত্রকোনা সদর থানার ঠাকুরকোনা এলাকায় অভিযান চালিয়ে সাগর (৩১) কে গ্রেপ্তার করে।
    ‎অন্যদিকে একই রাতে রাত ৩টা ৫০ মিনিটের দিকে সরাইল থানার শাহবাজপুর ইউনিয়নের কৈবর্ত এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় নিরঞ্জন (৩৭) কে।
    ‎এসআরবি জানায়, গ্রেপ্তার দুজনই মামলার তদন্তে শনাক্ত হওয়া পলাতক আসামি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST