ঢাকাWednesday , 24 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত বেশ কয়েকজন

    admin
    September 24, 2025 10:31 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর, (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি,

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের দাঁতমন্ডল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আমীর আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল উত্তরপাড়া পুরাতন চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ ছাফিল উদ্দিন ও মোহিদ আলী পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মীমাংসার উদ্দেশ্যে শালিশ বসে। শালিশ শেষে উভয়পক্ষ উত্তেজিত হয়ে ওঠে এবং এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আমীর আলী গুরুতর আহত হন।

    পরিবারের সদস্যরা তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    জানা যায় এর আগে ব্যাগ বানানো নিয়ে ঢাকায় শাকিল ও সুজন নামে দুইজনের সঙ্গে কথা কাটাকাটির সূত্র ধরে গত ১৯ সেপ্টেম্বর এলাকায় মারামারি হয়। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর নাসিরনগর থানায় একটি মামলা ও দায়ের করা হয়েছিল (মামলা নং ১৪(০৯)২৫)।

    খবর পেয়ে নাসিরনগর থানার এসআই মোঃ নজরুল ইসলাম হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

    অন্যদিকে ঘটনার পরপরই নিহতের স্বজনরা প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর চালায়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST