মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়ার-০১ নাসিরনগরে আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এডভোকেট কামরুজ্জামান মামুনের সমর্থকরা।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নাসিরনগর উপজেলা শহীদ মিনার, কোর্ট রোড, কুন্ডা, ফান্দাউক সহ পৃথকভাবে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত (৩ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া- ১নাসিরনগর আসনে বিএনপির থেকে প্রাথমিক মনোনয়ন পান নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান।
এ মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে জেলা বিএনপির সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির সভাপতি কামরুজ্জামান মামুন সমর্থকরা এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় মানববন্ধন ও বিক্ষোভে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



