ঢাকাSaturday , 1 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাসিরনগর সাংবাদিক ফোরাম এর ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

    admin
    November 1, 2025 10:51 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,

    ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরে এক জমকালো আয়োজনের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট নাসির নগর সাংবাদিক ফোরাম কমিটি ঘোষনা করা হয়েছে।
    সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও জনস্বার্থ এর অঙ্গীকার নিয়ে গঠিত নাসিরনগর সাংবাদিক ফোরামের ০১ বছর মেয়াদি নতুন কমিটি।
    কমিটি গঠন উপলক্ষে উপস্থিত সাংবাদিক ও আয়োজকদের মাঝে ছিল উৎসবের আমেজ , প্রেসক্লাব মিলনায়তনে ছিল সাজ সাজ রব।
    আজ শনিবার (১ নভেম্বর) বিকেল ০৫ ঘটিকায় সাংবাদিক ফোরামের কমিটি গঠন উপলক্ষে নাসিরনগর প্রেসক্লাব মিলনায়তনে জমেছিল বিভিন্ন মিডিয়ার নাসির নগরের এক ঝাক তরুন মেধাবী ও প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের মিলনমেলা। কমিটির দায়িত্বশীল পদ নির্বাচন নিয়ে দীর্ঘ সময় ধরে চলে নিজ নিজ সমর্থিত প্রার্থীদের নিয়ে যুক্তি তর্ক প্রদর্শন ও যুক্তিখন্ডনের প্রতিযোগিতা। দীর্ঘ আলোচনা শেষে রাকিব চৌধুরী (দৈনিক সংবাদ দিগন্ত) কে সভাপতি ও তোফাজ্জল মিয়া (স্বদেশ প্রতিদিন)কে সাধারণ সম্পাদক মনোনীত করে সর্বসম্মতিক্রমে ১০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
    কমিটির অন্য সদস্যরা হচ্ছেন,
    সিনিয়র সহ সভাপতি মো:সাইফুল ইসলাম (দৈনিক চেতনায় বাংলাদেশ),
    যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম আলম (দৈনিক ঐশী বাংলা),
    সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল মামুন (দৈনিক ঢাকা প্রতিদিন)
    দপ্তর সম্পাদক আশিকুল হক আপনান (দৈনিক সমতট বার্তা),
    প্রচার সম্পাদক ওয়ালী রহমান (দৈনিক মুক্তি সমাচার),
    কার্যকরী সদস্য খ.ম.জায়েদ হোসেন (দৈনিক জনতার খবর),
    তন্ময় আহম্মেদ (দৈনিক বায়ান্ন),
    সোবেল মিয়া (এস টি বাংলা টিভি)।
    ইমরান নাজির ভূইয়া ( দৈনিক বাংলাদেশ সমাচার),
    নব নির্বাচিত কমিটির সভাপতি রাকিব চৌধুরী বলেন, ” অতীতে দেখা গেছে কিছু কিছু সাংবাদিক ব্যাক্তিগত লোভ লালসা ও উচ্চকাঙ্খা চরিতার্থ করার জন্য অনেকে সাংবাদিকতার মতো মহান পেশাকে কলুষিত করেছে, আমরা এর প্রতিকুল পদযাত্রী। শতভাগ স্বচ্ছতা ও বিশুদ্ধতা নিয়ে এগুবে আমাদের সংগঠন।
    “সাধারণ সম্পাদক তোফাজ্জল মিয়া বলেন,” ব্যাক্তি স্বার্থ নয় জনস্বার্থই আমার ও আমাদের সাংবাদিকতার উদ্দেশ্য,‌ নিরপেক্ষ ও নির্ভুল দায়িত্ব পালনে আমরা এলাকাবাসীর সহযোগী চাই”।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST