ঢাকাFriday , 17 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিখোঁজের ২৪ ঘন্টা পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা

    admin
    October 17, 2025 3:42 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি :

    জয়পুরহাটে নিখোঁজের ২৪ ঘন্টা পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আরিফ হাসনাত সেলিম। তিনি জেলা সদরের আমদই ইউনিয়নের মুরারীপুর গ্রামের মো: জলিলের পুত্র। ১৬ অক্টোবর সকালে জেলার পাঁচবিবি উপজেলা আওলাই ইউনিয়নের ভূতগাড়ী বাজারের একটি দোকান ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
    এলাকাবাসী জানায়, আরিফ হোসেন পেশায় একজন মোটরসাইকেল মেকানিক। সে কয়েক মাস আগে ভুতগাড়ী বাজারে একটি দোকান ঘর ভাড়া নিয়ে মোটরসাইকেল মেকানিকের কাজ করতো এবং উপর তলায় স্ত্রী ও শ্বাশুড়িকে নিয়ে থাকতেন।
    জানা যায় গ্যারেজের পাশে বিকাশের দোকান মালিক আাসাদুন্নবীর সাথে দোকান হতে টাকা হারানোর বিষয় নিয়ে গত মঙ্গলবারে তর্কবিতর্কে জড়ান আরিফ। পরদিন বুধবার আরিফ গ্যারেজ খুলতে এসে নিখোঁজ হন। ঐদিন বিকাশ দোকান মালিক আসাদুন্নবী টাকা চুরির ঘটনায় আরিফকে অভিযুক্ত করে পাঁচবিবি থানা লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ দাখিলের পরদিন বৃহস্পতিবার সকালে এক নারী দোকানে আরিফের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আরিফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট হাসপাতালে প্রেরণ করে।
    আরিফের পরিবার এই ঘটনাকে পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা বলে দাবী করে এর বিচার দাবি করেছে।
    পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট আসার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST