ঢাকাSaturday , 4 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিষেধাজ্ঞা চললেও কুষ্টিয়ার বাজারে ইলিশ বিক্রি — প্রশাসনের নজরদারি জোরদার

    admin
    October 4, 2025 6:39 pm
    Link Copied!

    এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    শনিবার, ৫ অক্টোবর ২০২৫,ইলিশ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা এখনো বলবৎ রয়েছে। তবুও কুষ্টিয়ার পৌরবাজারসহ বিভিন্ন বাজারে রূপালি ইলিশ বিক্রি হতে দেখা গেছে। এতে একদিকে ক্রেতাদের আগ্রহ, অন্যদিকে প্রশাসনের উদ্বেগ দুই-ই স্পষ্টভাবে চোখে পড়ছে। বাজার ঘুরে দেখা গেছে, ১ থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৮০০ থেকে ৩৫০০ টাকা কেজি দরে। দাম চড়া হলেও ক্রেতাদের ভিড় কমছে না।

    মাছ কিনতে আসা স্থানীয় ক্রেতা রফিকুল ইসলাম বলেন,নিষেধাজ্ঞা চললেও বাজারে ইলিশ বিক্রি হচ্ছে এটা আইনভঙ্গ। তবুও দীর্ঘদিন পর ইলিশ দেখে মন চাইল বলে এক কেজি কিনে নিচ্ছি।

    আরেক ক্রেতা মোছা. রুবিনা খাতুন বলেন,দাম অনেক বেশি। শুনছি এখন মাছ ধরা নিষেধ, তাহলে এই ইলিশ এলো কীভাবে? প্রশাসনের নজরদারি আরও বাড়ানো দরকার।

    কুষ্টিয়া পৌরবাজারের এক বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে জানান,এই ইলিশ নিষেধাজ্ঞার আগেই সংগ্রহ করা। মজুদ ছিল, তাই একটু বিক্রি করছি।
    এখন সরবরাহ একদম নেই, তাই দামও বেশি।
    আরেকজন বিক্রেতা বলেন,চাহিদা আছে, কিন্তু সরবরাহ কম। আমরা পুরনো মাছই বিক্রি করছি। নতুন করে কেউ মাছ ধরছে না।

    কুষ্টিয়া জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক এনামুল হক বলেন,নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশ ধরা, বিক্রি বা মজুদ করা সম্পূর্ণ বেআইনি। আমরা নিয়মিত বাজার মনিটর করছি এবং যেখানেই এমন কার্যকলাপের খবর পাচ্ছি, সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে।তিনি আরও বলেন,ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় এ নিষেধাজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST