ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোণায় ধনু নদে স্পিডবোট দুর্ঘটনা: চার শিশুর লাশ উদ্ধার

    admin
    September 14, 2025 7:37 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    নেত্রকোনার খালিয়াজুরীর ধনু নদীতে স্পিডবোট ও নৌকার সংঘর্ষে স্পিডবোট ডুবে নিখোঁজ হওয়া চার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নিখোঁজ সকল শিশুর লাশ উদ্ধার সম্পন্ন হয়।

    খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, সকালে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পাঁচহাটের দক্ষিণের বালুচর এলাকায় উদ্ধার অভিযান চালায়। এতে একে একে নিখোঁজ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

    উদ্ধার হওয়া শিশুদের মধ্যে রয়েছে— আন্দাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা আক্তার (৭), নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮) এবং সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)। এর আগে শনিবার দুপুরে একই গ্রামের উষা মনি (৪)-এর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

    উল্লেখ্য, শুক্রবার বিকালে আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের বরযাত্রী বহনের জন্য ভাড়া করা স্পিডবোটে ১৫ জন আত্মীয়স্বজন ঘুরতে বের হয়। এ সময় স্থানীয় একটি নৌকার সাথে সংঘর্ষ হলে স্পিডবোটটি উল্টে যায়। যাত্রীরা অধিকাংশই সাঁতরে তীরে উঠলেও চার শিশু নিখোঁজ হয়। পরে উদ্ধার অভিযানে সবার লাশ পাওয়া গেল।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST